আগামী বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকছেন তিতে।
নজরবন্দি ব্যুরোঃ তিতের ওপরই ভরসা রাখলেন ব্রাজিল। ২০২২ সালে কাতার বিশ্বকাপ পর্যন্ত নেমারদের দায়িত্বে থাকছেন তিনি।
তিতের কোচিংয়ে বিশ্বকাপ জিততে না পারলেও তাঁর স্ট্র্যাটেজিতে নজর কেড়েছে ব্রাজিলের খেলা। রাশিয়ায় থাকতেই তিতের কাছে পৌঁছে গিয়েছিল ব্রাজিল ফুটবল সংস্থার প্রস্তাব।
তিতে অবশ্য তখনই তাঁর সিদ্ধান্ত জানাননি। এরপর দেশে ফিরে ফুটবল ফেডারেশনের কর্তাদের সঙ্গে আলোচনায় বসার পরেই সিদ্ধান্ত নেন তিনি। বুধবার এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন তিতেকে রেখে দেওয়ার কথা জানায়।

No comments