আবহাওয়ার মাতলামি চলবে আরও ২/৩ দিন,একাধিক জেলাতে ভারি বৃষ্টির সতর্কতা জারি!
নজরবন্দি ব্যুরো: একদিকে জোড়া মৌসুমি অক্ষরেখা। সঙ্গে দোসর ঘূর্ণাবর্ত। আর তারি জেরে আরও ২/৩ দিন জারি থাকবে রাজ্যবাসীর দুর্ভোগ। আবহাওয়া দফতরের এমন পূর্বাভাস।
গত সপ্তাহের শেষ থেকেই আকাশের মুখ ভার। নিম্নচাপের কারণে শুরু হয় বৃষ্টি। পরিস্থিতি ভয়ানক হয়ে ওঠে গতকাল থেকে। বুধবার যত বেলা গড়ায়, ততই বাড়তে থাকে বৃষ্টির পরিমাণ। রাতে তুমুল বৃষ্টিতে জল থই থই শহর কলকাতা। শহরের একাধিক স্থান জলমগ্ন হয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল থেকেও ছবিটা ছিল একইরকম। গন্তব্যে যেতে গিয়ে চূড়ান্ত দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের।
আবহাওয়া দপ্তরের খবর অনুসারে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলী, ঝাড়্গ্রাম, নদীয়া, মুর্শিদাবাদ ও বাঁকুড়া জেলাতে ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

No comments