Header Ads

“সঞ্জু” ছবির নির্মাতাদের আইনি নোটিস গ্যাংস্টার আবু সালেমের।

নজরবন্দি ব্যুরোঃ ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে তাকে। এই অভিযোগ তুলেই এবার 'সঞ্জু' ছবির নির্মাতাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাল গ্যাংস্টার আবু সালেম।

তার আইনজিবির বক্তব্য ছবিতে দেখানো হয়েছে যে, অস্ত্র রাখার জন্য বিপাকে পড়েছিলেন সঞ্জয়, সেটি সরবরাহ করেছে আবু সালেমই। যদিও গ্যাংস্টারের দাবি, এই তথ্য ভুল। তার তরফ থেকে কোনওকম অস্ত্র সরবরাহ করা হয়নি।

 নোটিশে আইনজীবী জানিয়েছেন, ভুল তথ্য দিয়ে তাঁর মক্কেলকে ভিলেন করে তোলা হয়েছে ছবিতে। তাই এই নোটিশ পাঠানো হয়েছে। ১৫ দিনের মধ্যে যদি নির্মাতারা গ্যাংস্টারের কাছে ক্ষমা না চান তবে মানহানির মামলা করে আদালতের দ্বারস্থ হবে আবু ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.