Header Ads

জেল হতে পারে জেনেই জুভেতে পাড়ি দিয়েছিলেন রোনাল্ডো !

শুভব্রত মুখার্জি,নজরবন্দিঃ স্পেনে কর ফাঁকি দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পর্তুগিজ সেনসেশান ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দু বছরের জেল ও ১৯ মিলিয়ন ইউরো জরিমানা করল স্প‍্যানিশ আদালত।

 ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৮৫ কোটি টাকা।রোনাল্ডোর বিরুদ্ধে চারটি কর জালিয়াতির মামলা হয়েছিল। ২০১১ সাল থেকে ২০১৪ সালের মধ্যে রোনাল্ডো প্রায় ১৪.৭ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন।

 অনেকের মতে শাস্তির মুখে পড়তে চলেছেন জেনেই নতুন ক্লাব জুভেন্টাসে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।এই মামলায় জেলে যেতে হচ্ছে না প্রাক্তন রিয়াল তারকাকে। সুদসহ করের পুরোটা টাকা জমা দিলেই এই মামলার মীমাংসার অনুমোদন দেবে স্প্যানিশ ট্যাক্স এজেন্সি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.