Header Ads

২০১২-র প্রাথমিক টেট বাতিল নয়, নজিরবিহীন ভাবে ক্ষতিপূরণের নির্দেশ আদালতের।

নজরবন্দি ব্যুরো: ২০১২ প্রাথমিক টেট বাতিল করছে না, জানাল আদালত।  শুক্রবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলার সম্পাপ্তি ঘোষণা করে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, প্রাথমিক টেট বাতিল হচ্ছে না।

 তবে এই টেট-এ বেশ কিছু অনিয়ম হয়েছে বলে মেনে নেয় আদালত। আর এর ফলে প্রাথমিক শিক্ষা পর্যদকে এই অনিয়মের জন্য জরিমানা দিতে হবে। জরিমানা ধার্য করা হয়েছে এক লক্ষ টাকা।২০১২ সালের টেট পরীক্ষায় শক্ত প্রশ্নপত্র হওয়ার অভিযোগে ১৯ জন মামলা করেন আদালতে।

 অভিযোগ ওঠে সিলেবাস বহির্ভূত প্রশ্ন করা হয়েছে। এমনকি প্রশ্ন করার সময় এনসিটিই-র গাইডলাইন মেনে প্রশ্নপত্র করা হয়নি। সেই মামলায় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দেয় এক লক্ষ টাকা ক্ষতিপূরণ ওই ১৯ জন মামলাকারীর মধ্যে ভাগ করে দিতে হবে। এই রকম নজিরবিহীন রায়ে অবাক রাজ্যের আইনজীবী মহলের একটা বড় অংশ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.