অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্বে জাস্টিন ল্যাঙ্গার।
শুভব্রত মুখার্জিঃস্মিথ-ওয়ার্নারদের বল ট‍্যাম্পারিং কেলেঙ্কারিতে জড়িত না থাকলেও পরিস্থিতির কারণেই পদত্যাগ করতে বাধ‍্য হয়েছিলেন তৎকালীন কোচ ড্যারেন লেম্যান।
তার জায়গায় স্থলাভিষিক্ত হন অস্ট্রেলিয়ার প্রাক্তন বা-হাতি ওপেনার ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গার। অজি পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব সামলানোর পাশাপাশি নতুন দায়িত্বও সামলাতে হবে ল্যাঙ্গারকে। এখন থেকে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের দায়িত্বও পালন করবেন তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এক বিবৃতিতে জানিয়েছে, শুধুমাত্র টি-টোয়েন্টিতে প্রধান নির্বাচকের দায়িত্ব সামলাবেন ল্যাঙ্গার। জাতীয় নির্বাচক ট্রেভর হনস ও জাতীয় প্রতিভা অন্বেষণের দায়িত্বে থাকা গ্রেগ চ্যাপেলও কাজ করবেন তার সঙ্গে। একইসঙ্গে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটেও সহ-নির্বাচক হিসেবে থাকবেন ল্যাঙ্গার।

No comments