Header Ads

২০১৪-র টেট নিয়ে কি সিদ্ধান্ত নিল আদালত? জানুন।

নজরবন্দি ব্যুরোঃ ২০১২ সালের টেট নিয়ে আদালত ঐতিহাসিক রায় দিলেও ২০১৪র বিজ্ঞপ্তি জারি হওয়া প্রাথমিক টেট ঘিরে ফের জটিলতা তৈরি হয়েছে। এই পরীক্ষা হয়েছিল ২০১৫ সালের অক্টোবরে।

 সেই পরীক্ষার প্রশ্ন নিয়ে বিভ্রান্তিকে মান্যতা দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিভ্রান্তিকর প্রশ্নের উত্তর পেতেই কমিটি গড়ে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।এদিন টেট মামলায় বিভ্রান্তি কাটাতে অভিনব পন্থা নিল হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় টেট-শুনানিতে একটি কমিটি গড়ে সমস্যার সমাধানের নতুন পন্থা নিলেন। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বিশ্বভারতীর উপাচার্যের নেতৃত্বে একটি কমিটি গড়ে দেন।

 সেই কমিটিকে দায়িত্ব দেন, কোনটা সঠিক উত্তর, কোনটি ভুল, তা মুখবন্ধ খামে পেশ করতে হবে আদালতে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে হাইকোর্টে ওই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.