Header Ads

জয় জগন্নাথের বদলে কেন জয় শ্রীরাম? মাথা কেটে নেওয়ার হুমকি! সঙ্কটে ভগবান বিষ্ণু।

নজরবন্দি ব্যুরোঃ  এরাজ্য আগে দেখেনি এই সব কিন্তু যত দিন যাচ্ছে তত বাড়ছে এই ধরনের ঘটনা! রাজনৈতিক সংঘর্ষ দেখতে অভ্যস্ত পশ্চিমবঙ্গ কিন্তু এবার যেন দিন দিন ধর্মীয় কোন্দল মাথা চাড়া দিচ্ছে রাজ্যে!

ঘটনার সূত্রপাত গত ২২ শে জুলাই। গত ২২ তারিখ দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার অন্তর্গত বুদখালি বাজারে তৃণমূল কর্মীদের অভিযোগ বিজেপির বিরুদ্ধে যে তাঁরা রথ যাত্রায় জগন্নাথ দেবের বদলে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছিল। এরই প্রতিবাদ স্বরূপ লেগে যায় হাতাহাতি, বাড়তে থাকে সংঘর্ষের পরিমাপ। ঘটনার জেরে গুরুতর আহত হন ৪ তৃণমূল কর্মী । শুরু হয় দফায় দফায় সংঘর্ষ।


তৃণমূলের বক্তব্য "রথযাত্রায় জগন্নাথের বদলে ওরা জয় শ্রী রামের ধ্বনি দিচ্ছিল, বিজেপি এলাকায় সাম্প্রদায়িক হিংসা চায়। ধর্মকে কেন্দ্র করে আমরা রাজনীতি মেনে নেব না।" বিজেপির অভিযোগ, "তৃণমূলের লোকজন এলাকায় গুন্ডামি চালাচ্ছে, ওরা হিন্দুদের পুজো করতে দিচ্ছিল না। প্রধান সাহেব আমাদের বন্দুক দেখিয়ে হুমকি দেন। বলেন, পুজো করবি না। জয় শ্রী রাম বললে মুণ্ড কেটে নেব। আমরা বলি, পুলিশে যাব। উনি বলেন, পুলিশ কতদিন বাঁচাবে।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.