ভারতে ফিরতে চান মালিয়া!
নজরবন্দি ব্যুরো ঃ এনফোর্সমেন্ট ডায়রক্টেরেটের আবেদনের ভিত্তিতে ৯,০০০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত বিজয় মাল্যকে তাদের সামনে আগামী ২৭ আগস্ট হাজির থাকার নির্দেশ দিয়েছে মুম্বইয়ের একটি বিশেষ আদালত।
অন্য দিকে মাল্যর ১২,৫০০ কোটি টাকা মূল্যের সম্পত্তিও বাজেয়াপ্ত করার জন্য আদালতের কাছে আবেদন করেছে ইডি। ঠিক এই সময় ভারতে ফিরে আসার ব্যাপারে ইচ্ছেপ্রকাশ করেছেন কিং ফিশার কর্তা।
তিনি নাকি দেশে ফিরে আইনের মুখোমুখি হতে চান। প্রসঙ্গত লন্ডনের আদালতে মাল্যকে ভারতে প্রত্যর্পণের ব্যাপারে একটি মামলা ওঠার কথা। সেই মামলার শুনানির আগেই ভারতে ফিরে আসার ব্যাপারে ইচ্ছেপ্রকাশ করেন তিনি।

No comments