Header Ads

পঞ্চায়েত দখলের সব চেষ্টা ব্যর্থ তৃণমূলের! দুর্গ অটুট বামেদের। এখানেও বাহুবলি বিকাশ।

নজরবন্দি ব্যুরোঃ এই রাজ্যে বেশকিছু পঞ্চায়েতে তৃণমূল পিছিয়ে থেকেও নিজেদের দখলে নেবার সুনাম আছে তাদের। অভিযোগ, তৃণমূল কংগ্রেস নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বোর্ড দখল করার চেষ্টা করে।
জানা গিয়েছে, নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত বোর্ড দখল করতে গিয়ে তৃণমূলের সব জারিজুরি শেষ। দুর্গ রক্ষা করল সিপি আই(এম)। তৃণমূলের এক মহিলা পঞ্চায়েত সদস্য প্রেমিকের হাত ধরে বাড়ির বাইরে গিয়ে বিয়ে করেন। এদিকে, মহিলা সদস্যকে অপহরণ করা হয়েছে- এই অভিযোগ এনে এফআইআর হয় ১৭ জন সিপিএম ও বিজেপি কর্মীর বিরুদ্ধে।
তৃণমূল পরিকল্পনা মাফিক এই অপহরণের অভিযোগ দায়ের করে নকশালবাড়ি থানায়। কিন্তু মঙ্গলবার বিকাশরঞ্জন ভট্টাচার্যের নিখুঁত যুক্তি শোনার পর কলকাতা হাইকোর্ট ১৭ জনের আগাম জামিনের আর্জি মঞ্জুর করল। আর এর ফলে তৃণমূলের অনৈতিক ভাবে বোর্ড দখলের সব খেলা কার্যত শেষ হয়ে গেল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.