জঙ্গলমহলে বাঘিনীর থাবায় বেসামাল গেরুয়া সংগঠন! দলে দলে ভিড় জমাচ্ছে তৃণমূলে।
অনলাইন ডেস্ক: সদ্য হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে বিজেপির খানিকটা উত্থান বাড়তি উদ্দীপনা জুগিয়েছিল এই রাজ্যের বিজেপির নেতাদের। সেই উৎসাহকে পুঁজি করে রাজ্য জয় করতে মরিয়া হয়ে মাঠে নেমেছে এই রাজ্যের বিজেপি নেতারা।
কিন্তু এবার সেই জঙ্গলমহলেই বেকায়দায় গেরুয়া শিবির।দিলীপ ঘোষ, রাহুল সিনহা ও মুকুল রায়দের চিন্তা বাড়িয়েছে কি করে দলের ভাঙন আটকানো যায়। কারণ বিভিন্ন জেলা থেকে বিজেপির আসনে জয়ী প্রার্থীরা যোগ দিচ্ছেন তৃণমূলে। তাৎপর্যপূর্ণভাবে, বলা যায় জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায় বিজেপি ভাঙন সবচেয়ে বেশি চোখে পড়ার মতন।
সদ্য তৃণমূলের শহীদ মঞ্চে ৪০ জনের বেশি বিজেপির জনপ্রতিনিধি তৃণমূলে যোগদান করেছিলেন।বৃহস্পতিবার ফের ঝাড়গ্রাম জেলায় বিজেপিতে বড়সড় ভাঙন দেখা গেল। এদিনে ঝাড়গ্রাম জেলার বিজেপির সংগঠনের সাথে থাকা বেশ কয়েকজন শীর্ষনেতা কলকাতায় এসে যোগ দিলেন তৃণমূলে।
দলীয় সূত্রের খবর,দলের মহাসচিব ও তৃণমূল সুপ্রিমোর অনুমিত পাওয়ার পরই ঝাড়গ্রাম জেলার বিজেপি নেতারা যোগ দেন তৃণমূলে। সদ্য বিজেপি ত্যাগী নেতারা জানিয়েছেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই তাদের এই সিদ্ধান্ত।

No comments