১৯ আগস্ট নতুন ক্লাবের জার্সিতে অভিষেক হতে চলেছে সেআর ৭ এর।
নজরবন্দি ব্যুরোঃ লিগের প্রথম ম্যাচ আগামী ১৯ আগস্ট, আর সেই দিনই নতুন ক্লাবের জার্সিতে অভিষেক হতে চলেছে সেআর ৭ এর। বৃহস্পতিবারই সিরি এ-র ২০১৮-১৯ মরশুমের সূচি প্রকাশিত হয়েছে।
১৯ আগস্ট নামছে টানা সাতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। প্রথম ম্যাচটাই অ্যাওয়ে। ১০০ মিলিয়ন অর্থের বিনিময়ে রিয়েল মাদ্রিদ থেকে জুভেন্টাসে এসেছেন রোনাল্ডো।লা-লিগায় তিনি প্রচুর সাফল্য পেয়েছেন।
এবার নতুন চ্যালেঞ্জ নিয়েছেন পর্তুগিজ তারকা। চার বছরের চুক্তিতে ইতালির চ্যাম্পিয়ন ক্লাবে এসেছেন রোনাল্ডো। এখন তাঁর বয়স ৩৩। দীর্ঘদিন ইউরোপের সেরা ক্লাব ট্রফি পায়নি জুভেন্টাস। রোনাল্ডো কি পারবেন জুভেকে চ্যাম্পিয়ন্স লিগ দিতে? বলবে সময়।

No comments