নিয়োগ বিতর্কের মাঝে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে দ্বিতীয় কাউন্সেলিং-এর সম্ভাবনা!
নজরবন্দি ব্যুরো: শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের মাঝে গতকাল কাউন্সেনিং হয় একাদশ-দ্বাদশের। জানা গিয়েছে অনেকে কাউন্সেলিং-এ উপস্থিত হয়ে স্কুল সিলেকশন বাতিল করেছে। ওই বাতিলের সংখ্যা নেহাত কম ছিলনা। আর এর ফলে ক্লাস একাদশ ও দ্বাদশের ওয়েটিং-এ থাকা প্রার্থীদের দ্বিতীয় কাউন্সেলিং-এ ডাক পাবার একটা বড় ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে।
কিন্তু গতকাল কাউন্সেলিং এর দিনে আবার বড় ধাক্কা খায় এসএসসি। উল্লেখ্য, শেষ ৫ দিন শিক্ষক নিয়োগ নিয়ে খুশির খবর পেতে শুরু করে ছিল হবু মাস্টাররা। কিন্তু গতকাল আবার অনিশ্চয়তার মধ্যে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া।
হাইকোর্টে জোড়া ধাক্কার সামনে স্কুল সার্ভিস কমিশন। একাদশ দ্বাদশের পর নবম দশমের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে চরম ঝামেলাতে পড়ল এসএসসি। একাদশ ও দ্বাদশ শ্রেনীর শিক্ষক নিয়োগের প্যানেল নিয়ে বিতর্কের পর মডেল প্রশ্নপত্র নিয়েও হাইকোর্টের প্রশ্নের মুখে কমিশন। মাধ্যমিক স্তরে ৩টি প্রশ্ন ও উচ্চমাধ্যমিক স্তরে ৫টি ভুল প্রশ্ন এসেছিল।
সেই প্রশ্নগুলিতে পুরো নম্বর দিয়ে দেবার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর ফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে মেধাতালিকায় পরিবর্তনের প্রশ্ন এসে যায়। আর এই কারণে আবার আশা-আশঙ্কার দোলাচলে রাজ্যের কয়েক লক্ষ হবু শিক্ষকের ভবিষ্যৎ।

No comments