Header Ads

ইমরান খান নামক 'আবেগ' কি সত্যিই পারবেন পাকিস্তানে গনতন্ত্র ফেরাতে?

শুভব্রত মুখার্জি,নজরবন্দিঃ১৯৯২ সালটা শুধুমাত্র করাচি, ইসলামাবাদ সহ গোটা পাকিস্তান নয় সারা ক্রিকেট বিশ্বের কাছে ছিল এক' রুপকথার'বছর।

সেই বছরেই যাকে বলে একেবারে কাদের কিনারা থেকে ফিরে এসে অসম্ভবকে সম্ভব করে পাকিস্তানকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ইমরান,ওয়াসিমরা। ২০১৮ সালে সেই 'রুপকথার' অন‍্যতম নায়ক ইমরান খান হতে চলেছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী । তবে সবকিছুর মধ‍্যেও যেন কিছুটা তাল কাটছে কারন তা ঘটতে যাচ্ছে মূলত সেনাবাহিনীর হস্তক্ষেপেই। ফলে বিশেষজ্ঞদের মতে আবারও গণতন্ত্র থেকে বহু দূরে সরে যাচ্ছে পাকিস্তান।


প্রাক্তন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী জানান ' পাকিস্তানের গণতান্ত্রিক পন্থার নির্বাচনকে পৃথিবীর গণতন্ত্রকামী মানুষদের একজন হিসেবে স্বাগত জানাই। কিন্তু এটি একটি বিতর্কিত নির্বাচন।

 নির্বাচনের ফলাফল দেখে মনে হচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়া নয় বরং সেনাবাহিনী ক্ষমতায় কাকে বসায় সেটাই এখন দেখার বিষয়। পাকিস্তানে সব সময়ই ক্ষমতা ছিল সেনাবাহিনীর হাতে। গণতন্ত্র সেখানে দুরূহ ব্যাপার। যতদিন না পাকিস্তানের সব গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে ততদিন ক্ষমতা সেনাবাহিনীর হাতেই থাকবে।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.