Header Ads

ছাত্ররা পথ দেখাচ্ছে শিক্ষকদের! বঞ্চনার প্রতিবাদ তীব্র আন্দোলন, HS স্কেল দিতে বাধ্য হবে সরকার?

অনলাইন ডেস্কঃ যোগ্যতার নিরিখে সঠিক বেতন পান না, বেতন বৈষম্যের অভিযোগ জানিয়ে বারবার সরব হয়েছেন এই রাজ্যের প্রাথমিক শিক্ষকরা।কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় না থেকেই নিজেদের দাবি সরকারের কাছে পৌঁছে দিতে একটি সংগঠন গড়ে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন প্রাথমিকের বঞ্চিত শিক্ষক-শিক্ষিকারা।

প্রাথমিক শিক্ষকদের সংগঠন ‘উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে বেতন বৃদ্ধির দাবিতে একাধিক আন্দোলন করা হয়েছে। চলতি মাসের ১লা তারিখে কলকাতায় বিকাশ ভবন অভিযান করেন তাঁরা।তাদের দাবি, সর্বভারতীয় NCTE নির্ধারিত যোগ্যতা অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের প্রাপ্য বেতন দিতে হবে।

জেলায় জেলায় উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে চলছে লাগাতার ডেপুটেশন কর্মসূচী। পাশাপাশি এখন চলছে সই সংগ্রহ অভিযান। প্রাথমিক শিক্ষকদের মনে ছাপ ফেলেছে ম্যডিকেল কলেজের ছাত্র আন্দোলন। মেডিক্যাল কলেজের মাত্র ২১ টি ছাত্র ১৪ দিন অনশন করে তাদের দাবী আদায় করে নিয়েছে। স্বাস্থ্যসচিব এর চেয়ার নড়ে গেছে, বোঝাগেছে অহিংস আন্দোলনের জোর কতটা!

তাহলে ১ লাখ ৮৮ হাজার শিক্ষক শিক্ষিকা আর তাদের পরিবার যদি আন্দোলনে নামে তাহলে নড়ীয়ে দেওয়া যাবে শিক্ষা দফতরকেও! এহেন মন্তব্য করতে শুরু করেছেন প্রাথমিকের বঞ্চিত শিক্ষকরা। তাঁদের দাবি "বেশি নয় বাছা বাছা ২৫০০০ শিক্ষক যদি অনশন শুরু করে কেঁপে উঠবে প্রশাসন!"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.