Header Ads

আবার আদালতে ধাক্কা খেল SSC

নজরবন্দি ব্যুরো: বদলির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ছিল শিক্ষকদের মধ্যে। এবার সেই সংক্রান্ত মামলাতে আদালতে ধাক্কা খেল এসএসসি। জানা গিয়েছে, এসএসসি-র বদলি সংক্রান্ত আইনে ২ সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আদালত।

 নিয়ম অনুসারে, এসএসসির মাধ্যমে যে শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ করা হয়েছে তাদের রাজ্যের যে কোনও জায়গায় বদলি করা যাবে ৷ কিন্তু সম্প্রতি শিক্ষক কমলাকান্ত হাঁসদা এই বিষয়ে মামলা করেন আদালতে ৷

আর সেই মামলায় ২ সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দেয় বিচারপতি শেখর ববি সরাফ। আর এই দুই সপ্তাহে আপাতত কাউকে বদলি করা যাবে না।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.