Header Ads

২০১২ টেট নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আদালতের। পড়ুন...

নজরবন্দি ব্যুরোঃ :শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্য সরকারের উপর বেশ চটে আছেন এই রাজ্যের কয়েক হাজার হবু শিক্ষক। এই রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বার বার  দুর্নীতির অভিযোগ তুলেছেন অনেকে।

 কিছু ক্ষেত্রে আদালতের রায় আবার এই নিয়োগ প্রক্রিয়াকে পিছিয়ে দিয়েছে। আর এর ফলে আদালতের ভূমিকা নিয়ে চাকরি প্রার্থীদের একটা বড় অংশ প্রশ্ন তুলেছেন বহু বার। আর এবার সেই বিতর্কের মাঝে কিছুটা স্বস্তির খবর শোনালো আদালত।

জানা গিয়েছে, আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রাথমিক টেট ২০১২ বেআইনি নয়। অর্থাৎ ২০১২ টেট নিয়ে যে জটিলতা তৈরি হয়ে ছিলো তা কেটে গেলো  বলে মনে করেন অনেকে। তবে টেট পরীক্ষাতে অনিয়মের কথা অস্বীকার করেনি আদালত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.