দর্শকদের পাশে ইস্টবেঙ্গল।চালু হচ্ছে চিকিৎসা সংক্রান্ত ২৪ ঘণ্টার হেল্পলাইন।
নজরবন্দি ব্যুরোঃ অনূর্ধ্ব-১৯ IFA শিল্ড ফাইনাল দেখে ফেরার সময় আহত হন অনির্বাণ কংসবণিক। আর্থিকভাবে পিছিয়ে থাকা অনির্বাণের চিকিৎসার খরচ বহন করার কথা ঘোষণা করেছে ইস্টবেঙ্গল।
ভবিষ্যতে অন্য কেউ যাতে এই সমস্যায় না পড়ে তার জন্য এবার ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করছে ইস্টবেঙ্গল। ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, যে কোনও ক্লাবের কোনও সমর্থক যদি তাঁদের কাছে সাহায্য চায়, তাহলে পাশে দাঁড়াবে ইস্টবেঙ্গল। চিকিৎসা সংক্রান্ত দরকারে কোনও হাসপাতালে গেলে সুবিধা পাওয়া যাবে তার দিশা দেখাবে লাল-হলুদের এই হেল্পলাইন।
এই মর্মে সমস্ত হাসপাতালে চিঠি দেওয়া হচ্ছে। যাতে ইস্টবেঙ্গল হেল্পলাইনের চিঠি নিয়ে যাওয়া ব্যক্তিকে প্রয়োজনীয় সুযোগসুবিধা দেওয়া হয়।শুধু তাই নয় এবার ইস্টবেঙ্গলের হোম ম্যাচে খেলা দেখতে আসা সকল দর্শককে বিমার আওতায় নিয়ে আসার পরিকল্পনা করেছে ইস্টবেঙ্গল।

No comments