Header Ads

এবার অবসরপ্রাপ্ত কর্মী নিয়োগের উপর জোর! রাজ্যে বেকারত্ব বাড়ার আশঙ্কা!

অনলাইন ডেস্ক: এবার অবসরপ্রাপ্ত কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, ১২০০ অবসরপ্রাপ্ত কর্মীকে চুক্তিতে নিয়োগ করবে খাদ্য দফতর। আগামী মরশুমে কৃষকদের কাছ থেকে ধান কেনতে সাহায্য করবে  এই সমস্ত কর্মীরা।

এক লাফে প্রতি কুইন্টালে দুশো টাকা করে বেড়ে যাওয়ায়, এবার যে কৃষকদের মধ্যে সরকারের কাছে ধান বিক্রির ধূম পড়ে যাবে। এমনটাই মনে করছেন সরকারি আধিকারিকরা। সে কারণে আগে থেকে  তৈরি হচ্ছে সরকারও। আর তাই নভেম্বর মাসে নতুন খরিফ মরশুম শুরু হওয়ার অনেক আগে থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে।

খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন,  এক বছরের চুক্তিতে অবসরপ্রাপ্তদের চাকরিতে দেওয়া হবে। তাই খাদ্য দফতর বা বিডিও অফিসে কাজ করেছেন এমন অভিজ্ঞ  কর্মীদের নিতে চায় সরকার।

 বাড়ির কাছাকাছি এলাকায় যাতে অবসরপ্রাপ্তদের কাজে দেওয়া যায়, তার উপরই জোর দেওয়া হবে। তবে ভাতা হিসাবে মাসে  ২০/২৫ হাজার টাকা দেওয়া হতে পারে বলে খবর।তবে রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে এই রাজ্যে বেকারত্ব আরও বাড়বে বলে মনে করছে চাকরি প্রার্থী যুবক- যুবতীরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.