Header Ads

এ বছরও আইএসএল খেলা হল না লাল-হলুদের!

নজরবন্দি ব্যুরোঃ না, এবারও হল না! অনেক চেষ্টা চালিয়েও এবারো আইএসএল খেলা হচ্ছে না ইস্টবেঙ্গলের। অন্তত এমনটাই খবর, আইএমজিআর-এর অন্দরের। কথা এগিয়ে গিয়েছিল অনেকটাই।
সূত্রের খবর, এই মরসুমে আইএসএলে দল বাড়াতে রাজি নয় আইএসএল কমিটি । গতবারের মতো দশ দলেরই হবে আইএসএল। আর সেই মতোই বিভিন্ন ক্লাবের স্টেডিয়াম পরিদর্শন শুরু করেছে নীতা অম্বানির কোম্পানি কর্তারা। যুবভারতী ক্রীড়াঙ্গন সহ অনুশীলনের মাঠ দেখেন তারা।
তবে, যাননি ইন্টবেঙ্গল মাঠে। কথা বলেননি কোনও লাল-হলুদ কর্তার সঙ্গেও। ফেডারেশন সূত্রে খবর, আইএমজিআর-এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সমস্ত শর্ত পূরণ করতে পারলে ২০১৯-২০ মরসুমে আইএসএলে খেলবে ইস্টবেঙ্গল-মোহনবাগান।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.