বকেয়া আয়কর মিটিয়ে দিচ্ছেন সিআর সেভেন।
নজরবন্দি ব্যুরোঃ স্পেনে আয়কর না দেওয়ার জেরে দু’বছরের কারাদণ্ড এড়ানোর জন্য ১৯ মিলিয়ন ইউরো দিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলে রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকার আর কোনও সমস্যা থাকছে না।
অবশ্য এমনিতেও জেলে যেতে হত না। কারণ, স্পেনের আইন অনুযায়ী, প্রথমবার অহিংস অপরাধ করলে কাউকে যদি দু’বছরের কারাদণ্ড দেওয়া হয়, তাহলে জেলে যেতে হয় না। তা সত্ত্বেও মামলাটি মিটিয়ে নেওয়ার জন্যই বকেয়া কর দিয়ে দিলেন সদ্য জুভেন্তাসে যোগ দেওয়া রোনাল্ডো।

No comments