গুরুতর অসুস্থ নিরুপম সেন! বাঁচার লড়াই লড়ছেন শিল্পমন্ত্রী।
অনলাইন ডেস্ক: অনেকদিন ধরে অসুস্থ নিরুপম সেন। প্রায় বাড়ি থেকে বেরোতে পারেননা তিনি। অনেকদিন আর আলিমুদ্দিনে যান না রাজ্যের একসময়ের দাপুটে শিল্পমন্ত্রী ও সিপিআই(এম) এর প্রাক্তন পলিটব্যুরো সদস্য।
নিরুপমবাবুর চিকিৎসার দায়িত্ব সামলান এখন দল। তবে প্রাক্তন শিল্পমন্ত্রীর অসুস্থতার খবর রাখে না তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। বাড়ি থেকেই চলছে তাঁর চিকিৎসা। স্ত্রী চন্দ্রাবলী সেন এবং পরিবারের লোকজনকে নিয়ে সল্টলেকের বাড়ি থেকে চলছে বাঁচার লড়াই।সল্টলেকের ডিএল ব্লকে নিরুপম-বাবু স্ত্রী-পুত্র-পরিবারের সঙ্গে থাকেন। অসুস্থ নিরুপমকে দেখাশোনা করতে বাড়িতে ২৪ ঘন্টা রয়েছেন নার্স।
তিন দিন অন্তর ডায়ালিসিস হয় নিরুপম-বাবুর। প্রায় ৫ বছর ধরে অসুস্থ তিনি।আমরি হাসপাতালের ডা. রঞ্জন সরকার ও ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সের ডা. ঋষিকেশ কুমারের তত্ত্বাবধানে রয়েছেন নিরুপম সেন। তাঁর পুরো চিকিৎসার দায়িত্ব নিয়েছেন সিপিআই(এম)এর রাজ্য কমিটি ও বর্ধমান জেলা কমিটি।

No comments