Header Ads

আপারের নিয়োগ নিয়ে বিশেষ নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী!

নজরবন্দি ব্যুরোঃ আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য অবশেষে বিশেষ সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ উচ্চ প্রাথমিকে দ্রুত নিয়োগ সংক্রান্ত বিষয়ে নির্দেশ দেন রাজ্যের শিক্ষামন্ত্রী।

২০১৬ সালে আপার প্রাইমারি সংক্রান্ত একটি মামলার কারণে দীর্ঘদিন নিয়োগ আটকে ছিল। অবশেষে পঞ্চায়েত ভোটের আগে হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়, ১০ শতাংশ আসন বাদ দিয়ে বাকি আসনে নিয়োগে কোনো বাধা নেই। এরপরেই স্কুল সার্ভিস কমিশন জানায়, দ্রুত ইন্টারভিউ প্যানেল প্রকাশ করা হবে।

কিন্তু তারপরে আপার সংক্রান্ত আর কোনো অগ্রগতি না হওয়ায় ফের চিন্তায় পড়েছিলেন চাকরি প্রার্থীরা। অবশেষে শিক্ষামন্ত্রী নির্দেশ দিলেন, দ্রুত নিয়োগ করতে হবে আপারে। ফলে স্বস্তিতে শিক্ষক পদপ্রার্থীরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.