Header Ads

মা এবং মাতৃত্ব উজ্জাপনের লক্ষ্যে শ্যামসুন্দর জুয়েলার্সের মহৎ উদ্যোগ "শ্রীচরণেষু মা"

শুভব্রত মুখার্জি,নজরবন্দিঃ মা এবং মাতৃত্বকে সম্মান জানানোর উদ্দেশ্যে বারাসাতের বিদ্যাসাগর সভাগৃহে শ্যামসুন্দর জুয়েলার্স এর তরফ থেকে আয়োজন করা হয়েছিল "শ্রীচরণেষু মা" নামক এক অভিনব কর্মসূচির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী, ঊর্মিমালা বসু,শ্যামসুন্দর জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা । এদিনের অনুষ্ঠানে যোগগুরু যোগী বিশ্ব এক যোগের অনুষ্ঠানের মাধ্যমে যোগব্যায়ামের উপকারিতা তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনদের সামনে। মাতৃত্বকে সম্মান জানাতে এদিন শ্যামসুন্দর জুয়েলার্সের তরফ থেকে রূপক সাহা সম্মান জানান ঊর্মিমালা বসু,চিত্রা কোলে,কলাবতী দেবী, মিতালি মুন্সি,তনিমা সেন বরাট প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্বকে।
রূপক বসু জানান " আমরা সবাই জানি মা'র ভালবাসা হল শর্তহীন ভালবাসা। সেই শর্তহীন ভালবাসাকে সম্মান জানাতেই আমাদের এই ছোট উদ্যোগ "শ্রীচরণেষু মা" ।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.