Header Ads

গ্রেপ্তার মহেশতলার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! চক্রব্যূহ সাজালেন কি শোভন?

নজরবন্দি ব্যুরো : উপনির্বাচনের আগের রাতে গ্রেপ্তার হলেন মহেশতলা পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অমলেশ সরকার।

কোনও কারণ না জানিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার বলে জানিয়েছেন প্রাক্তন কাউন্সিলরের জায়া।
স্থানীয় সূত্রে খবর, ২৬ মে তাঁদের বাড়িতে দুপুরের আমন্ত্রিত ছিলেন বিজেপি নেতা মুকুল রায়।

তাই অনেকে মনে করছে সেই কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আর মুকুল ও এই কাউন্সিলরের মধ্যে যোগাযোগ স্থাপনের মূলে আছে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। এমনটাই অভিযোগ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.