Header Ads

১ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে আছড়ে পড়তে চলেছে প্রবল ঝড়।

নজরবন্দি ব্যুরোঃ আর এক ঘন্টা। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা, দক্ষিণবঙ্গের তিন জেলায় আছড়ে পড়তে চলেছে ৬০ কিলোমিটার বেগে ঝড়।

বাকুঁড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়াতে সন্ধ্যে ৭টা নাগাদ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। সাথে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আজ সারাদিন অস্বস্তিকর গরম আর আদ্রতায় জেরবার রাজ্যবাসী। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.