Header Ads

কর্ণাটকবাসী কেউ আমাকে চাননি, কংগ্রেস এর জন্য মুখ্যমন্ত্রী হয়েছি"। বিস্ফোরক কুমারস্বামী!! #এক্সক্লুসিভ

নজরবন্দি ব্যুরো: মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। রবিবার কুমারস্বামী বলেন, ‘‌কংগ্রেসের দয়ায় আমি মুখ্যমন্ত্রী হতে পেরেছি, সাড়ে ৬ কোটি কর্নাটকবাসী কেউ আমাকে চাননি। সেকারণেই আমি কংগ্রেসের কাছে কৃতজ্ঞ, কর্নাটকবাসীর কাছে নই।’

 

'সরকার গঠনের মত সংখ্যাগরিষ্ঠতা আমার কাছে ছিল না। রাজ্যেবাসী আমাদের দলের উপর বিশ্বাস করেনি, কংগ্রেস সেই বিশ্বাস রেখেছে। সেকারণেই সাড়ে ছ’‌কোটি কর্নাটক বাসীকে নিয়ে আমি অত ভাবছি না।
কংগ্রেস হাত না বাড়ালে সরকার গড়তে পারতাম না'

 

তবে নির্বাচনের আগে জেডিএস তাদের ইস্তেহারে যে কৃষকদের ঋণ মকুবের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা পালন করবেন বলে জানিয়েছেন তিনি।

 

 

সূত্রের খবর, এই নিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন কুমারস্বামী। ‌
প্রসঙ্গত,বিজেপি শিবিরের অভিযোগ ছিল, ক্ষমতায় আসার পর কষকদের কথা ভুলে গিয়েছেন কুমারস্বামী, সে অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, ‘‌আমার প্রতিশ্রুতির কথা মনে রয়েছে। তা পূরণের জন্য সপ্তাহ খানেক সময় চেয়েছি। রাজ্যের আর্থিক পরিস্থিতিট বুঝতে আমাকে কিছু সময় দিতেই হবে। এই সময়টা আমাকে দেওয়া উচিত বলে আমি মনে করি। এখনও মন্ত্রিসভা গঠন হয়নি। এক সপ্তাহ কৃষক দের অপেক্ষা করতে বলেন কুমারস্বামী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.