পেট্রোল, ডিজেল এর দাম বৃদ্ধির প্রতিবাদে মমতার টুইট।
নজরবন্দি ব্যুরো: পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার একটি টুইটে তিনি লিখেছেন, ‘দিনের পর দিন বেড়েই চলেছে পেট্রোল–ডিজেলের দাম। কৃষি থেকে পরিবহণ সবক্ষেত্রেই বিপুল ক্ষতি হচ্ছে। সাধারণ মানুষকে বোঝা বইতে হচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারের উচিত উপযুক্ত পদক্ষেপ করা।’
[embed]https://twitter.com/MamataOfficial/status/1000996674548871168?s=19[/embed]
এই প্রথম নয় এর আগেই পেট্রোল–ডিজেলের দামবৃদ্ধি নিয়ে তোপ দেগেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রতিবাদে তাঁর দল রাস্তায় নামছে বলেও জানিয়েছিলেন তিনি। সেই মত রাজ্যে প্রতিবাদ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ১৮ তারিখ থেকে ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্যের ট্রাক সংগঠনগুলি।

No comments