Header Ads

২০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন অর্জুন-মাইরা!

নজরবন্দি ব্যুরোঃ ১৯৯৮ সালে প্রাক্তন মডেল মেহের জেসিয়াকে বিয়ে করেন ৪৫ বছরের অর্জুন রামপাল। তাঁদের দুটি সন্তান রয়েছে মাহিকা (১৬) এবং মাইরা (১৩)।

এবার তাঁদের দাম্পত্য জীবনের ইতি হতে চলেছে।জল্পনা শোনা যেত মাঝেমধ্যেই। কিন্তু এবার তা সত্যি হল। বিয়ের কুড়ি বছর পর বিচ্ছেদের পথে অর্জুন রামপাল এবং মেহের জেসিয়া। দুজনে যৌথ বিবৃতি দিয়ে সেকথা জানিয়ে দিয়েছেন। তাঁরা দুজনে এক বিবৃতিতে লিখেছেন “এই কুড়ি বছরের দীর্ঘযাত্রায় বহু সুন্দর ও আনন্দময় মুহূর্ত রয়েছে তাঁদের জীবনে। সেগুলোই তাঁরা বিচ্ছেদের পর স্মৃতি হিসেবে রেখে দেবেন।

এখন তাঁদের চলার পথ আলাদা হয়ে যাচ্ছে। তবে তাঁরা আগে যেমন একে অপরের ভাল বন্ধু ছিলেন, আগামী দিনেও থাকবেন। দুজনে দুজনের বিপদে পাশে এসে দাঁড়াবেন”।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.