Header Ads

শাসকের গোষ্ঠী-কাজিয়া! তৃণমূল বনাম তৃণমূল দ্বন্দ্বে অচল ঝালদা পৌরসভা।

নজরবন্দি ব্যুরোঃ শাসকের গোষ্ঠী কাজিয়ার খবর বিভিন্ন সময়ে প্রকাশ্যে আসে। পঞ্চায়েত নির্বাচনের পরেই ফের দলের অন্দরের কোন্দলে মুখ থুবড়ে পড়লো ঝালদা পৌরসভা।
গোষ্ঠীদকন্দ্ব চরম আকার নিয়েছে ঝালদা পৌরসভায়। দলীয় চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে জেলাশাসকের দপ্তরে নালিশ জানালেন তৃণমূলের কাউন্সিলররা। তাদের সাথে হাত মেলালেন বিরোধী কাউন্সিলররা। গত ২১ মে ঝালদার তৃণমূল বোর্ডের বিরুদ্ধে অনাস্থাও দাখিল করা হয়েছে মহকুমাশাসকের কাছে।

গতকাল পুরুলিয়ার জেলাশাসকের দপ্তরে ঝালদার তৃণমূল চালিত পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলর দলের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। এর কিছুদিন আগেই পৌরপ্রধান সুরেশ আগরওয়াল চেয়ারম্যানের অনুপস্থিতিতে ঘটে যাওয়া দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন। প্রায় এক বছর ধরে চলছে এই সমস্যা। এই প্রসঙ্গে ঝালদার তৃণমূলের সভাপতি শান্তিরাম মাহাতোর বক্তব্য, ঝালদায় দলের অন্দরে কিছু সমস্যা রয়েছে। দুপক্ষের অভিযোগ যাচাই করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.