Header Ads

মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে চারজন গ্রেপ্তার কুলটি-তে!

আসানসোল ব্যুরো, নজরবন্দিঃ ঘটনাটি কুলটি থানার অন্তর্গত বড়িরা মোড় সংলগ্ন ধাওড়া পাড়া অঞ্চলে৷বুধবার ২৩শে মে ওই অঞ্চলের এক বাসিন্দার (নাম ব্যাবহার করা হলনা সামাজিক সুরক্ষার্থে) মাধ্যমিক পরীক্ষার্থী মেয়ে পুকুরে স্নান করতে গেলে পাড়ার পরিচিত চার যুবক তাকে ভিডিও দেখানোর নামে জঙ্গলে টেনে গিয়ে ধর্ষন করে বলে অভিযোগ।

ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে বাড়িতে ঘটনা জানালে ভিডিও নেটে ছেড়ে দেওয়া হবে বলে হুমকি দেয় ওই চার যুবক ৷ এই ঘটনার পর ওই মাধ্যমিক পরীক্ষার্থী শনিবার ২৬মে সুইসাইড নোট লিখে আত্মঘাতি হওয়ার চেষ্টা করে। কিন্তু আগে বিষয়টি বাবা-মার নজরে আসে এবং মেয়েকে আত্মহত্যার হাত থেকে বাঁচান তারা।

তারপরেই কুলটি থানায় অভিযোগ দায়ের করা হয় ৷অভিযোগের ভিত্তিতে ওই অঞ্চলের মিতন বাউরি(মৃত্যুঞ্জয় বাউরি),প্রদীপ বাউরি,বিকাশ বাউরিকে পুলিশ গ্রেপ্তার করে ও আসানসোল কোর্টে চালান করে ৷



সূত্র অনুসারে অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনের ৩৭৬D ধারায় বিচার শুরু হয়েছে৷ তবে একই সাথে আর এক অভিযুক্ত দীপ বাউরি এখনো ফেরার আছে বলে জানা গেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.