Header Ads

আপারের মেরিট লিস্টের সম্ভাব্য তারিখ কবে? এক্সক্লুসিভ রিপোর্ট।

নজরবন্দি ব্যুরোঃ আপার প্রাইমারির নিয়োগ নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে উৎকন্ঠা অনেক দিনের। আদালত নিয়োগের নির্দেশ দেওয়ার পরও নির্বাচনের অজুহাতে তা আবার অনিশ্চিত হয়ে পড়ে। চাকরি প্রার্থীদের জন্য অবশেষে খুশির খবর শোনালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই সাথে আরও একবার নজরবন্দির খবরে পড়লো শিলমোহর।

শিক্ষামন্ত্রী ঘোষনা করেন, দ্রুত আপার প্রাইমারি নিয়োগ করতে হবে। আদালত নির্দেশ দেওয়ার পর চাকরি প্রার্থীদের মধ্যে একটাই প্রশ্ন ছিল, কবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

বিশ্বস্ত সূত্রের দাবি, সব জটিলতা কাটিয়ে ১৫-ই জুনের মধ্যে আপার প্রাইমারির মেরিট লিস্ট প্রকাশের সম্ভাবনা প্রবল।

এখন দেখার সামনের মাসের ১৫ তারিখের মধ্যে আপারের মেরিট লিস্ট প্রকাশ পায় কিনা, আর সেই দিকে তাকিয়ে হবু শিক্ষকরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.