Header Ads

বিচ্ছেদেই অনড় প্রিয়াঙ্কা। মোটা খোরপোষের চিঠি ধরালেন রাহুলকে!


নজরবন্দি ব্যুরোঃ সমস্ত জল্পনা উড়িয়ে অবশেষে বিচ্ছেদই হতে চলেছে 'চিরদিনই তুমি যে আমার'-এর বিখ্যাত জুটি রাহুল-প্রিয়াঙ্কার। টলি পাড়ায় কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো, এই দুই অভিনেতা-অভিনেত্রীর মাঝের জমা বরফ গলতে শুরু করেছে। 

কারণ বেশ কিছুদিন ধরেই রাহুল আর প্রিয়াঙ্কা একসাথে থাকেন না। রাহুল একা থাকেন। প্রিয়াঙ্কা তাঁদের ছেলে সহজকে নিয়ে আলাদা থাকেন। ছেলেকে দেখতে মাঝে মাঝে রাহুল যান বটে। এরই মধ্যে খবর ছিল, আবার তাঁরা একসঙ্গে থাকবেন ভেবেছেন। কিন্তু সেইসব ভাবনায় জল ঢেলে প্রিয়াঙ্কা বিবাহবিচ্ছেদে অনড় আছেন। তার সাথে সাথে এবার তিনি বেশ মোটা অঙ্কের খোরপোষের চিঠি ধরিয়েছেন রাহুলের হাতে। যা নিয়ে বেশ বিব্রত রাহুল।

সূত্রের খবর, এব্যাপারে প্রিয়াঙ্কা জানান, রাহুলের পরিবারের প্রতি কোনো মনোযোগ নেই। তিনি সন্তানের কোনো দায়িত্বই নিতে চান না। তাই ধৈর্যের সীমা পার করে ডিভোর্সেই অনড় প্রিয়াঙ্কা। আবার কেউ কেউ বলছেন, এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে অনেকটা কাজ করেছে প্রিয়াঙ্কার বর্তমান কেরিয়ার। অনিকেত চট্টোপাধ্যায়ের কবির-এ তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। এখন বেশ কয়েকটি ছবি প্রিয়াঙ্কার হাতে। ফলে বেশ খানিকটা এগিয়ে গিয়েছেন তিনি। তাই হয়তো স্বাধীন ভাবে থাকার চিন্তাটাও প্রাধান্য পেয়েছে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.