Header Ads

প্রকাশ কারাটকে ব্যাকফুটে ঠেলে স্ব-মহিমায় ইয়েচুরি, অভিনন্দন কংগ্রেস নেতা ওমপ্রকাশের!


নজরবন্দি ব্যুরোঃ সব বিতর্ক উড়িয়ে সিপিআইএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সীতারাম ইয়েচুরি। আর তাঁর এই পুনর্নিবাচিত হওয়ার পরেই তাঁকে অভিনন্দন জানালেন কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র।

প্রসঙ্গত, ফের স্ব-মহিমায় সীতারাম ইয়েচুরি। কারাট লবির সমস্ত বাধাবিপত্তি এবং অন্যান্য সমস্যা অতিক্রম করে সিপিআইএম-এর সাধারণ সম্পাদক পদে আসীন হলেন ইয়েচুরি। সেই সাথে কেন্দ্রীয় কমিটি ও পলিটব্যুরোতে বঙ্গ সিপিআইএম-এর জায়গা আরও মজবুত করলেন।

বিজেপিকে নির্মূল করতে প্রথম থেকেই বাংলায় কংগ্রেসের সাথে জোট করার পক্ষপাতী ছিলেন সীতারাম ইয়েচুরি এবং বঙ্গ ব্রিগেড। কিন্তু তাতে সায় ছিল না কারাট লবির। বারবার বাধা সৃষ্টি করছিল প্রকাশ কারাট ও তার অনুগামীরা। কিন্তু অবশেষে পার্টি কংগ্রেসে সব বাধা কাটিয়ে কংগ্রেসের সাথে জোটের পথ প্রশস্ত করলেন ইয়েচুরি। সেই সঙ্গে দলের সাধারণ সম্পাদক পদে নিজের জায়গা ফের কায়েম করলেন।



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.