Header Ads

নোটের আকাল মেটাতে নতুন পদক্ষেপ কেন্দ্রের।



নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার থেকে দেশের অন্তত ১০ রাজ্যে এটিএম-এ নোটের হাহাকার শুরু হয়ে ‌যায়। বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, গুজরাট সহ একাধিক রাজ্যে। আর তার সাথে একই সমস্যা আমাদের রাজ্যেও।
শহর কোলকাতার এ টি এম গুলিতে লম্বা লাইন কিন্তু নেই টাকা। দেশজুড়ে এই সমস্যা সমাধানের জন্য অর্থমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে ৫০০ টাকার নোটের সংখ্যা বাড়িয়ে সমস্যা সমাধান করা হবে।অর্থমন্ত্রকের সচিব, এ সি গর্গ সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘আগামী ২ দিনের মধ্যে রোজ ২৫০০ কোটি ৫০০ টাকার নোট ছাপানো হবে।এদিকে, কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে টাকার এই আকালের পেছনে রয়েছে বড় নোট জমা করার প্রবণতা। মনে করা হচ্ছে কালোটাকার মালিকরা বড় নোটে তাদের টাকা জমা করছে।ফলে এই সংকট তৈরি হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.