Header Ads

জাল টাকা সমেত ধৃত তৃণমূল নেতার ছেলে।


নজরবন্দি ব্যুরো: মালদা বৈষ্ণব-নগর থানা এলাকার বাখরাবাদ এলাকার এবারের তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী তারাপদ মণ্ডলের ছেলে উত্তম মণ্ডল কে গতকাল গোপন খবরের ভিত্তিতে গ্রেপ্তার করে ইংলিশবাজার থানার পুলিশ।

পুলিশের কাছে আগাম খবর ছিল একটি মোটরবাইকে উত্তম মণ্ডল জাল টাকা নিয়ে মালদার দিকে আসছে। সেই সময় ইংলিশবাজার থানার পুলিশ পাঁচ লক্ষ টাকা জাল নোট সহ হাতেনাতে ধরে ফেলে।

 তাকে মালদা জেলা আদালতে তোলা হবে বলে প্রশাসন সূত্রে খবর। তবে টাকা কোথা থেকে আনছেন বা কাকে দেবার জন্য ওই টাকা আনছিলেন তা এখনও জানতে পারেনি পুলিশ। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.