Header Ads

দীর্ঘ বৈঠকের পর আজও ঠিক হল না নির্বাচনের দিনক্ষণ! সোমবার জমা নেওয়া হবে মনোনয়ন।

নজরবন্দি ব্যুরো: নতুন করে সোমবার জমা নেওয়া হবে মনোনয়ন পত্র। সেই মর্মে আজ বিজ্ঞপ্তি জারি করবে কমিশন।
কমিশনের সঙ্গে বৈঠক শেষে জানালেন রাজ্য সরকারের প্রতিনিধি সৌরভ দাস।
কমিশনের সঙ্গে প্রায় প্রায় ১ ঘণ্টা বৈঠক হয় সৌরভ দাসের। বৈঠক শেষে বেরিয়ে গাড়িতে ওঠার সময় সৌরভ-বাবু বলেন, রাজ্যের সঙ্গে কমিশনের সমস্যা মিটেছে। সোমবার মনোনয়ন জমার দিন চূড়ান্ত হয়েছে। আজ সেই বিজ্ঞপ্তি জারি করা হবে।

তবে ভোটের নতুন দিনক্ষণ নিয়ে আজকের বৈঠকে কোনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন সৌরভ দাস। বলেন, আজকের বৈঠকে শুধুমাত্র মনোনয়ন জমার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.