Header Ads

তৃণমূলের নির্বাচনী অফিসে আগুন লাগানোর ঘটনা। উত্তেজনা এলাকায়।


নজরবন্দি,বালুরঘাট:  দক্ষিণ দিনাজপুর জেলায় ফের নির্বাচনী কার্যালয়ে আগুন লাগানোর ঘটনা তবে এবার আগুনে পুড়ল শাসকের নির্বাচনী কার্যালয় এক রাতে পর পর দুইটি কার্যালয়ে আগুন লাগানোর এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবারে ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অমৃতখন্ড পঞ্চায়েত এলাকা 
দুইটি ঘটনাতেই অভিযোগের তীর বিরোধীদের দিকে শনিবার সকালে স্থানীয়রা লক্ষ্য করেন যে মালঞ্চ বাজারে অবস্থিত তৃণমূলের অস্থায়ী কার্যালয়ের একাংশ আগুনে পুড়ে গিয়েছে সেই সঙ্গে দলীয় পতাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ ফেস্টুন সবই পুড়িয়ে দেওয়া হয়েছে ঘটনায় তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে পড়ে থাকা কেরোসিনের দুইটি বোতল উদ্ধার করেছে পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কেরোসিন ঢেলে কেউ আগুন ধরিয়ে দিয়েছে অন্য দিকে এলাকারই কামারপাড়ায় অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয়েও ঘটেছে একই ঘটনা
সেখানেও দলীয় পতাকা ব্যানার পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের পক্ষ থেকে তৈরি করা হয়েছে নির্বাচনী কার্যালয় গতরাতে দুষ্কৃতীরা সেই কার্যালয়টিতে আগুন লাগিয়ে দেয় ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে তাতেও আগুন লাগিয়ে দেওয়া হয় আজ সকালে বিষয়টি নজরে আসে স্থানীয়দের খবর দেওয়া হয় পুলিশে খবর পেয়ে ঘটনাস্থানে আসেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব আগুন লাগার বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.