Header Ads

বাম ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শতাধিক কর্মী!

নজরবন্দি ব্যুরো: রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ সিপিআই(এম)এর যুব সংগঠন থেকে বেশকিছু কর্মী সমর্থক যোগদান করলেন বিজেপিতে ।
দলের জেলা কার্যালয়ে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন বঙ্গ বিজেপির জেলা সভাপতি শমীক দাস। যোগদানকারীদের মধ্যে রয়েছেন গড়বেতা ২ নং ব্লকের মৎস্য ও প্রাণী সম্পদের তৃণমূলের কর্মাধ্যক্ষ সন্ধ্যা সিং।

তিনি প্রায় ৪০০ জন তৃণমূল সমর্থকদের নিয়ে বিজেপিতে যোগ দিলেন। সিপিআই(এম)এর যুব সংগঠনের সম্পাদক মনোজ দে খড়গপুর থেকে ৩০০ জন সমর্থকদের নিয়ে বিজেপিতে যোগ দিলেন। এর পাশাপাশি মেদিনীপুর পুরসভার ১৬,১৭ নং ওয়ার্ড থেকে সন্দীপ সরকার, জয়দীপ সরকার এর সহযোগে ৪ জন তৃণমূল কর্মীও বিজেপিতে যোগ দিলেন দেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.