Header Ads

মমতার রাজ্য এক দৃষ্টান্ত! রাজ্যকে সারা দেশের 'নির্দেশিকা' তৈরির বরাত কেন্দ্রের।

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত ভোটের আগে নতুন পালক জুড়লো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে। তাঁর রাজ্যকে সারা দেশের উন্নয়নের মডেল করার ইচ্ছে প্রকাশ করলেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাজ্যের তৈরি করা গ্রামীণ এলাকার পাড়া বৈঠক উন্নয়নের পক্ষে বিশেষ কার্যকরী, স্বীকৃতি মিললো কেন্দ্রের তরফে। রাজ্যের পঞ্চায়েত এলাকা গুলিতে সাধারণ মানুষের কাছাকাছি আসার জন্য, তাদের সুবিধা অসুবিধার কথা জানার জন্য পাড়া বৈঠক করা হয়। বলাই বাহুল্য, এর পেছনে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা এবং অনুপ্রেরণা। রাজ্যের এই বিশেষ উন্নয়নমুখী উদ্যোগকে দরাজ প্রশংসা কেন্দ্রের। এমনকি এই গ্রামীণ পাড়া বৈঠকে সারা দেশের বিভিন্ন রাজ্যে আয়োজন করে উন্নয়নের জোয়ার আনার পক্ষে মত প্রকাশ করলো কেন্দ্রের বিজেপি সরকার।

বেশ কিছুদিন আগে রাজ্যে আসেন কেন্দ্রের অধীনস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতরাজের ডিরেক্টর জেনারেল। রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত এলাকা গুলি পরিদর্শনের সময় গ্রাম্য পাড়া বৈঠক নজর কাড়ে তাঁর। এই বৈঠকে মহিলা এবং সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করার মতো। তারা সেখানে নিজেদের প্রাপ্তি অপ্রাপ্তির কথা জানানোর পাশাপাশি উন্নয়নে প্রত্যক্ষ্য ভাবে অংশ গ্রহণ করছেন দেখে যথেষ্ট প্রশংসা করেন রাজ্যের এই বিশেষ পদ্ধতির।

এরপরেই কেন্দ্রের তরফে মনে করা হয়, গোটা দেশে এই রকম পাড়া বৈঠকের মাধ্যমে নতুন ভাবে উন্নয়নের চেষ্টা করার কথা। সেইমতো রাজ্যকে বলাও হয়, সারা দেশের জন্য এই ধরণের নির্দেশিকা তৈরি করে দিতে। রাজ্যের পঞ্চায়েত দপ্তরের কাছে এই অনুরোধ জানানো হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে কেন্দ্রের এই বিশেষ স্বীকৃতি রাজ্যের শাসক দলের শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে, একথা বলার অপেক্ষা রাখে না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.