Header Ads

শিয়ালদহ মেইন লাইনে ধুন্ধুমার! ট্রেন বন্ধের জেরে সমস্যায় নিত্যযাত্রীরা।

নজরবন্দি ব্যুরোঃ ফের ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হল শিয়ালদহ মেন লাইনের সোদপুর স্টেশনে। ভুল ট্রেন ঘোষণার ফলে ক্ষুব্ধ যাত্রীরা ভাঙচুর শুরু করে। এর জেরে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
আজ সকাল দশটা নাগাদ সোদপুর স্টেশনে ঘোষণা হয়, ২ নং প্লাটফর্ম দিয়ে শিয়ালদহ-গেদে লোকাল যাবে। কিন্তু ওই প্ল্যাটফর্মে ওই ট্রেন যায়নি। এদিকে ভুল ঘোষণার ফলে ট্রেন পাননি একাধিক যাত্রী। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন তারা। স্টেশন মাস্টারের ঘরেও ভাঙচুর চালানো হয়। এদিকে দিনের ব্যস্ত সময়ে ট্রেন বন্ধ থাকায় ভোগান্তির মধ্যে পড়েন নিত্যযাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আরপিএফ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.