Header Ads

পঞ্চায়েতে ভোটের আগে রাজ্য যেন যুদ্ধক্ষেত্র! নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের।

নজরবন্দি ব্যুরোঃ ভোটের দিন ঘোষণা হতেই শুরু হয়েছিল সংঘর্ষ। এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জেলাতে মনোনয়ন পেশকে কেন্দ্র করে চলছে সংঘর্ষ। কখনো আহত হচ্ছেন শাসক দলের কর্মীরা, আবার কখনো বিরোধীরা।
আজ মনোনয়ন পেশের দ্বিতীয় দিনেও বিক্ষিপ্ত সংঘর্ষের খবর এসেছে। আর ঠিক এই সময়েই বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বিস্ফোরক মন্তব্য করে বসলেন। দিলীপ বাবু বলেন, "দলবল নিয়ে মনোনয়ন জমা দেবো। পঞ্চায়েত ভোটে পাল্টা মারবো"। গোটা রাজ্য জুরেই শাসক বিরোধীদের এই তরাজের জেরে নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিংহকে ডেকে পাঠালেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.