Header Ads

শোভন আবার শোভনেই? মমতার স্নেহের কাননের ভূমিকা জানেন পঞ্চায়েত নির্বাচনে?

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়ে গেছে রাজ্যে। সাজসাজ রব পড়ে গেছে শাসক দলের অন্দরে। বিরোধী রাজনৈতিক দলগুলিকে একচুল জমি ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস। দলের রথী-মহারথীদের আবার চেনা ছন্দে দেখা যাচ্ছে। ছোটখাটো মনোমালিন্য দূরে সরিয়ে এক হয়ে লড়ার জন্য তৈরি হচ্ছে দল।
তৃণমূলের অন্যতম যোদ্ধা তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের শোভন চট্টোপাধ্যায়ের ভূমিকা কেমন হবে পঞ্চায়েত নির্বাচনে? এই প্রশ্ন উঠছিল কিছুদিন থেকেই। সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলেন শোভন নিজেই। রবিবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সীর সাথে বৈঠক করেন শোভন। সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি বুঝিয়ে দেন, পঞ্চায়েত ভোটে চেনা ছন্দে পুরনো শোভন চট্টোপাধ্যায়কেই দেখবেন মানুষ।

বেশ কিছুদিন ধরে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কে জর্জরিত ছিলেন শোভন চট্টোপাধ্যায়। সম্প্রতি দলের শীর্ষ নেতাদের তরফে ফোন করে তাঁকে স্পষ্ট করে বলা হয়, বৈশাখী কিংবা দল, যেকোনো একটিকে বাছতে হবে তাঁকে। তারপর থেকেই চেনা ছন্দে দেখা যায় মেয়রকে। পঞ্চায়েত ভোটে তিনি যে আগের মতোই সক্রিয় ভূমিকা পালন করবেন তা স্পষ্ট করে দিলেন নিজেই।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.