মমতার রাজ্যে ফের আক্রান্ত সাংবাদিক! নিগ্রহ করলো খোদ শাসক দল! লজ্জা!
নজরবন্দি ব্যুরোঃ জনমত তৈরিতে এবং একই সাথে সত্য প্রকাশ্যে আনার ক্ষেত্রে সংবাদ পত্র এবং সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ঝুঁকি এবং দায়িত্ববোধের বিচারে সাংবাদিকতার পেশা সম্মানের দাবি রাখে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই পেশায় থাকা ব্যক্তিত্বদের জীবন কতটা নিরাপদ সেই প্রশ্ন খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
খবর করতে গিয়ে রাজনৈতিক দলগুলির সমর্থকদের হাতে সাংবাদিক নিগ্রহের ঘটনা প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে। আবার সেইরকম ন্যাক্কারজনক ঘটনা প্রকাশ্যে এলো। 'যুব প্রত্যাশা' দৈনিকের সাংবাদিক সেখ আব্দুল হামিদ আজ বজবজে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন। অভিযোগের তির শাসক দলের দিকে। সেখ আব্দুল হামিদ নামে ওই সাংবাদিককে হেনস্থা করেন তৃণমূল কংগ্রেসের সমর্থকরাই, অভিযোগ।
সাংবাদিক গৌরি লঙ্কেশ হত্যা থেকে শুরু করে একাধিক বার সাংবাদিক নিগ্রহের মতো নিন্দনীয় ঘটনা প্রকাশ্যে এসেছে। যে রাজনৈতিক দলই এই ঘটনার সাথে জড়িত থাকুক তা কখনোই সমর্থন যোগ্য নয়। অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের দাবিও উঠে আসে বৈকি।

No comments