Header Ads

সৌম্যজিৎ কাণ্ডে অভিযোগকরীনী তরুণী হাসিনের পথ ধরে দেখা করলেন দিদির সাথে।

নজরবন্দি ব্যুরোঃ সৌম্যজিৎ ঘোষ কাণ্ডে এবার অভিযোগকরী তরুণী এবার হাসিন জাহানের পথ ধরে দেখা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।
অভিযোগকারিনী এদিন মমতা বন্দোপাধ্যায় এর কাছে পুরো ঘটনাটি তুলে ধরেন। পাশাপাশি প্রশ্ন তুলেছেন সৌম্যজিৎ কেন গ্রেফতার হচ্ছে না। তিনি আরও বলেছেন সৌম্যজিৎ কী প্রভাবশালী বলে পার পেয়ে যাবে । তবে মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে কথা বলে খুশি তিনি। জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন পুলিস পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

তারা তদন্তে যা ফল পাবে তাতে কাউকে রেয়াত করা হবে না। সৌমজ্যিত জার্মানির ব্রেমনে টুর্নামেন্ট খেলার জন্য গিয়াছিলেন। কিন্তু এই ঘটনা ঘটার পর তিনি আর দেশে ফেরেননি। অভিযুক্ত টিটি প্লেয়ার জানিয়েছিলেন তিনি অসুস্থ তাই এই মুহূর্তে তিনি দেশে ফিরতে পারছেন না। ভারতীয় টিটি ফেডারেশনকে নিজের করা মেলে সৌম্যজিৎ জানিয়েছেন তাঁর অসুস্থতার কথা। কিন্তু মনে করা হচ্ছে যেহেতু তার বিরুদ্ধে পসকো ধারায় ধর্ষণের মামলা রুজু হয়েছে, তাই দেশে ফিরলেই তাঁকে গ্রেফতার করা হতে পারে ভেবেই তিনি দেশে ফিরছেন না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.