Header Ads

একে একে লক্ষ্যপূরণ! পঞ্চায়েতের আগে তৃণমূলেই আস্থা বাড়ছে! দলবদলেই প্রমাণ!

নজরবন্দি,বালুরঘাটঃ যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দক্ষিণ দিনাজপুর জেলার গংগারামপুর বিধান সভার

বিধায়ক গৌতম দাস। আজ গংগারামপুরের তৃণমূলের দলিয় কার্যালয়েতার হাতে দলিয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব মিত্র। এদিকে জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় তাদের দলের জেলার একমাত্র বিধায়ক দল ছেড়ে তৃণমূলে চলে যাওয়া নিয়ে বলেছেন উনি যে ভুল কাজ করলেন সেটা উনি কয়েক দিন পরেই টের পাবেন। অপরদিকে জেলা সি পি এম এর সম্পাদক নারায়ণ বিশ্বাস তার দলবদলের কড়া সমালোচনা করে বলেছেন উনি গংগারামপুরের ভোটার দের সাথে বিশ্বাসঘাতকতা করলেন।

তিনি আরো বলেন উনি যেখানে ইচ্ছে যেতে পারেন কিন্তু যাওয়ার আগে নৈতিকতার প্রশ্নে তার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে যাওয়া উচিত ছিল। যদিও জেলা তৃণমূল সভাপতি বিপ্লব মিত্র জানিয়েছেন তাদের নেত্রীর উন্নয়ন যজ্ঞে সামিল হতেই গৌতম বাবু আজ তৃণমূলে যোগ দিয়েছেন। যার ফলে গংগারামপুরের উন্নয়নের আরও গতি বাড়বে। অপরদিকে দলবদল করে সদ্য তৃণমূল পতাকা হাতে তুলে নেওয়া গৌতম দাস জানান দিদির উন্নয়নে সামিল

হতেই তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে দলের নির্দেশ অনুসারে কাজ করব। এদিকে আসন্ন পঞ্চায়েত ভোটের আগে জেলায় বিরোধী শিবির কে জোর ধাক্কা দিল তৃণমূল বলে জেলার রাজনৈতিক মহলের একাংশের ধারনা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.