অত্যাচারিত দলিতদের পাশে তৃণমূল সাংসদরা! দলিত নিগ্রহ ইস্যুতে কোণঠাসা গেরুয়া বলয়!
নজরবন্দি ব্যুরোঃ দেশ জুড়ে অত্যাচারিত দলিতরা, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্য গুলিতে। একাধিক বার এই অভিযোগ তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। দলিত নিগ্রহের ঘটনায় এর আগেও বহুবার শিরোনামে উঠে এসেছে গেরুয়া বলয়ের নাম। এই রকম ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভে সামিল হয়েছেন দলিতরা।
দলিত অত্যাচারের বিরুদ্ধে এবার প্রতিবাদে সুর চড়ালেন তৃণমূল সাংসদরা। সংসদের বাইরে মোদী সরকার বিরোধী প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, দীনেশ ত্রিবেদী, কাকলি ঘোষ দস্তিদার, কল্যান বন্দ্যোপাধ্যায় প্রমুখ নেতারা। তাদের হাতে ছিল পোস্টার-প্ল্যাকার্ড যাতে লেখা "দলিত বিরোধী মোদী সরকার"।
এদিন তৃণমূল সাংসদরা সংসদের সামনে ধর্নায় বসেন। দেশে একাধিক দলিত নিগ্রহের শিকার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্ট থেকে কিংবা খবরের শিরোনামে থাকা দলিত নিগ্রহের ন্যাক্কারজনক নির্মম ঘটনা নজরে আসে। এর প্রতিবাদে আগেই সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেশ জুড়ে যখন এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে তখন তৃণমূল সাংসদদের প্রতিবাদে মুখর হল সংসদ চত্বর।

No comments