Header Ads

রাম নবমীর গোষ্ঠীসংঘর্ষে এবার রাজ্যকে নোটিশ দিল জাতীয় মানবাধিকার কমিশন।

নজরবন্দি ব্যুরোঃ রাম নবমীর ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমানের আসানসোল ও রানিগঞ্জে গোষ্ঠীসংঘর্ষের ঘটনায় এবার এক মাসের মধ্যে
পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পেশ করার নির্দেশ চিঠি পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও পুলিশের ডিজির কাছে এই চিঠি পাঠানো হয়েছে বলে খবর। চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে এলাকা পরিদর্শন করে রিপোর্ট জমা দিতে হবে। তদন্ত কমিটিতে থাকবেন এসপি পদমর্যাদার অফিসার।

গত রাম নবমীর অনুষ্ঠানকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষ বাধে আসানসোল ও রানিগঞ্জে। গোষ্ঠীসংঘর্ষে হতাহত হন অনেকেই। পুলিশের উপরও হামলা চালানো হয়। গুরুতর আহত হন আসানসোল-দুর্গাপুরের ডেপুটি কমিশনার অরিন্দন দত্তচৌধুরী। সেই কারণে উদ্বেগ প্রকাশ করে চিঠি লেখে জাতীয় মানবাধিকার কমিশন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.