প্রশাসনের কাছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আর্জি ত্রানশিবিরে থাকা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী খুশবু কুমারীর৷
নজরবন্দি,আসানসোলঃ—রাম নবমী কেন্দ্রিক আসানসোলের ডাঙাল-চাঁদমারি অঞ্চলে অশান্তির জেরে ঘর ছাড়তে হয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী
খুশবু কুমারী ও তার পরিবার কে৷খুশবু আসানসোল কলেজিয়েট স্কুলের ছাত্রী৷সে তার মা-বাবার সাথে চাঁদমারি শ্রীনগর মোড় সংলগ্ন এলাকায় বিপিএল কলোনিতে থাকে৷বাবা সুরজ কুমার পেশায় ঠ্যালা চালক৷২৭শে মার্চ রাম নবমীর মিছিলকে ঘিরে ওই অঞ্চলে অশান্তি শুরু হলে এবং তা ক্রমশ বেড়ে চলায় প্রাণ রক্ষা ও উপদ্রুত এলাকা থেকে দূরে সরার তাগিদে খুশবুর পরিবার ২৮তারিখ এসে আশ্রয় নেয় তপসীবাবা অঞ্চলের ত্রাণ শিবিরে৷
যেখানে তাদের মতো আরও দুশো মানুষ এসে ঠাঁই নিয়েছে৷ত্রান শিবির থেকেই পরীক্ষা দিচ্ছে খুশবু৷যদিও প্রাণ হাতে করে বাড়ি ছেড়ে চলে আসার সময় পরীক্ষা প্রস্তুতির পর্যাপ্ত উপকরণ বই খাতা তেমন কিছুই সাথে আনা হয়নি তাদের৷তবু এই প্রতিকুল পরিবেশে তার অসম যুদ্ধ চলছে জ্ঞানের আলোর সন্ধানে৷ইতিমধ্যেই তার বেশ কিছু পরীক্ষা দেওয়া হয়েছে৷প্রস্তুতি চলছিল নিউট্রিশন পেপারের৷খুশবুর পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে আর্জি রাখা হয়েছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার৷একই সাথে পুনরায় যাতে এ ঘটনার শিকার কেউ না হয়,সেই বিষয়টি সুনিশ্চিত করার৷খুশবুর মতে মানুষের জীবনে শান্তি ও আমন চাই৷একমাত্র সম্প্রীতিই পারে জীবনের কঠিন পথকে সহজ সরল করতে৷

No comments