Header Ads

এবার মুর্শিদাবাদের হেবিওয়েট ফরওয়ার্ড ব্লক নেত্রী যোগ দিলেন তৃণমূলে।

নজরবন্দি ব্যুরোঃ এবার পঞ্চায়েত ভোটে সবথেকে বেশি নজর যে জেলায়, সেই মুর্শিদাবাদে দলবদলের হিড়িক পড়েছে।এবার ফরওয়ার্ড ব্লক
ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মাকসুদা বেগম।মাকসুদা ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সদস্য ছিলেন। গত ৩০ বছর ধরে তিনি বামপন্থী রাজনীতি করেছেন। তাঁর হাতে পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি সুব্রত সাহা। দিল পরিবর্তন করে মাকসুদা বেগম বলেন 'মানুষের উন্নয়ন কাজ করতে চাই। আর সেই কাজ করতে গেলে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ছাড়া ভালো মঞ্চ আর নেই।

' মাকসুদার কথায়, 'বালিঘাটের বাস দুর্ঘটনায় আমি আমার মেয়েকে হারিয়েছি। দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা তাঁকে মুগ্ধ করেছে। একজন মুখ্যমন্ত্রী হয়েও তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা এককথায় অবর্ণনীয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেই তা সম্ভব হয়েছে। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই আমি তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.